হাজী মরিয়ম চৌধুরী রোডে একটি নিরাপত্তার জন্য গেইট প্রয়োজন

হাজী মরিয়ম চৌধুরী রোডে একটি নিরাপত্তার জন্য গেইট প্রয়োজন

অফিস ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড এবং ১৬ নং ওয়ার্ডের দ্বার ঘেসে কাজিমুদ্দিন স্কুল রোড,গাজীপুর মেইন রাস্তা দিয়ে পশ্চিম দিকে ভাওয়াল পয়েন্ট কনভেনশন সেন্টারে এর পিছনে হাজী মরিয়ম চৌধুরী সড়ক নামে একটি সড়ক রয়েছে এই সড়কের শেষ প্রান্তের বাড়ি টি হলো সাংবাদিক হারিছুর রহমান শিপলু, তার পাশে তার মা হোসনে আরা চৌধুরীর বাড়ি তার পাশে মো: মন্জুর হোসেন চৌধুরী বাড়ি। এই সড়কের শেষ প্রান্তে মোট ৫ টি পরিবার বসবাস করে। এই সড়কের মাঝামাঝিতে একটি নিরাপত্তার জন্য গেইট খুব জরুরি বলে মনে করছেন এই পাঁচটি পরিবার, কারণ হলো, এই সড়কটি নিরিবিলি হওয়ার কারনে এখানে প্রতিদিন বিকাল থেকে মাঝরাত পযন্ত বহিরাগত যুবক, এবং অনন্য খারাপ প্রাকৃতির লোকজনের আড্ডা, জমে উঠে, এবং বহিরাগত তরুণ ও যুবক ছেলে রা, মাদক সেবন সহ, মোটরসাইকেল নিয়ে উচ্চ শব্দ করে এবং এলাকার মেয়েদের সাথে ইভটিজিং করে। তাই এই এলাকার ১৫ নং ওয়ার্ডে হাজী মরিয়ম চৌধুরী সড়কের মঞ্জুর হোসেন চৌধুরী বাড়ির সামনে একটি নিরাপত্তার জন্য গেইট লাগানো খুব জরুরি হয়ে পড়ছে, এই গেইট টি, লাগানো হলে এলাকার নিরাপত্তা জোর ধার হবে মনে করছেন এলাকার বসবাসরত লোকজন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো: শওকত হোসেন সরকার তিনি বলেন আমরা চাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনারা একটি লিখিত দরখাস্ত করেন আমি বিষয়টি ১৫ নং ওয়ার্ডের কর্মকর্তাদের বলে দিবো বিষয়টি দেখার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেদক গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের দ্বায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব আঞ্চলিক নির্বাহী কমকর্তা অঞ্চল ৬ বাসন মাহমুদা আক্তার এই বিষয়ে আমাদের প্রতিবেদকে বলেন আমি বিষয় টি সরজমিে গিয়ে দেখবো তবে আপনাদের লিখত অভিযোগ পাওয়ার পর। তবে আমরা চাই নাগরিকদের নিরাপত্তার জন্য আমরা তাদের পরামর্শ নিয়ে কাজ করতে, তবে গেইট হলে নিরাপত্তা জোর ধার হবে বলে আমি ও একমত। এই বিষয়ে বাসন থানা অফিসার ইনচার্জ তার সাথে কথা হলে তিনি বলেন, কাজিমুদ্দিন স্কুল রোডের, মরিয়ম চৌধুরী সড়কে আমরা শুনেছি মাঝে মাঝে বখাটে ছেলেরা আড্ডা জমায়, আমরা কয়েদিন এই সড়কে টহল দেওয়ার পর এখন একটু কমেছে, এই সড়কটি নিরিবিলি হওয়ার কারনে এই অবস্থা, এখানে একটি নিরাপত্তার জন্য গেইট হলে সবার জন্যই ভালো হবে। এই বিষয়ে জনাব মো: মন্জুর হোসেন চৌধুরীর সাথে কথা হলে তিনি যানান এই গেইট টি হলে আমাদের এই ৫ টি পরিবারের জন্যই ভালো হবে, এখানে একটি গেইট খুব জরুরি প্রয়োজন আমি সিটি করপোরেশনের লিখিত দরখাস্ত পেলে আমার নিজ খরচে এই নিরাপত্তার গেইট টি করে দিবো। হারিছুর রহমান শিপলু বলেন আমরা কিন্তু নিজেরাই এখনে ৫ টি পরিবার বসবাস করি, আমাদের নিরাপত্তার জন্য আমাদের এখানে একটি গেইট খুব জরুরি। তাই আমরা সিটি করপোরেশনের প্রশাসকের সাথে পরামর্শ নিয়ে এই গেইট দ্রুত লাগিয়ে নিবো। আমাদের মা বোনদের নিরাপত্তা আগে প্রয়োজন। আমরা আশাকরি অতিশীঘ্র এই হাজী মরিয়ম চৌধুরী সড়কের মো: মন্জুর হোসেন চৌধুরীর বাড়ির সামনে একটি নিরাপত্তার জন্য গেইট লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *