কুলাউড়ায় বদর দিবস উপলক্ষে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আলোচনা সভা ও ব্যতিক্রমী প্রতিযোগিতা।

কুলাউড়ায় বদর দিবস উপলক্ষে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আলোচনা সভা ও ব্যতিক্রমী প্রতিযোগিতা।

অফিস ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পবিত্র বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যতিক্রমধর্মী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উত্তর কুলাউড়া মোহাম্মদিয়া জামে মসজিদ শাখা।

রমজান মাসের ১৭ তারিখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শাখার প্রধান পরিচালক মুফতি হাবিবুর রহমান হাসানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলাউড়ার সুপরিচিত ব্যক্তিত্ব এম. ইমন যুক্তিবাদী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ বদরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই যুদ্ধ মুসলিম উম্মাহর জন্য ঈমান, ঐক্য ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সভাপতির বক্তব্যে মুফতি হাবিবুর রহমান

হাসানী বলেন, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। মাত্র ৩১৩ জন সাহাবী প্রায় এক হাজার সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মহান আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন, যা মুসলিমদের জন্য চিরস্মরণীয় শিক্ষা হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, বদরের বিজয়ের মাধ্যমে ইসলামের শক্তি ও সত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে বহু মানুষ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জামাত সূরা থেকে ছামিছ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল ক্বিরাত, গজল পরিবেশন, তাজবীদ বিষয়ক প্রশ্নোত্তর, হাদিস ও মাসআলা বিষয়ক কুইজ এবং মৃত্যুর পর গোসল করানোর প্র্যাকটিক্যাল প্রদর্শনী

আয়োজকরা জানান, এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি জ্ঞান, ইসলামী শিষ্টাচার ও বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আসহাবে বদরের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *