শাহজাদপুরে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক :

সিরাজগঞ্জের শাহজাদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও বিভিন্ন সমস্যা-চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ড. এম এ মুহিত বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ডিজিটাল সেবা বৃদ্ধি, টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রগতির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে শাহজাদপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসনের আয়োজনে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *