ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম

Sep 30, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও সিআইডি, ঢাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলার সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *