আখাউড়ায় খরমপুর মাজার ওরসে এসে নৌকা দুর্ঘটনায় ১ নারীর মৃত্যু হয়

আখাউড়ায় খরমপুর মাজার ওরসে এসে নৌকা দুর্ঘটনায় ১ নারীর মৃত্যু হয়

Aug 15, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর মাজারে ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, তাজেল বিবি ওরসে যোগ দিতে পরিবারের সদস্যদের সঙ্গে খড়মপুর মাজারে আসেন। পরে মাজারসংলগ্ন ঘাট এলাকায় নৌকা দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *