ভাত রান্নাকরা সময়ে ম্যাজিক চুলায় বিস্ফারণে এক গৃহবধুর মৃত্যু
জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চাকলাহাট ইউনিয়নে বাসিন্দা শহিমের স্ত্রী। শুক্রবার ২৪ জুলাই সকালে নিজ বাড়িতে ভাত রান্নাকরা সময়ে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়তে ছিলাম। আম্মু ম্যাজিক চুলায় ভাত রান্না করছিল। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে ডাক্তার বলেন, আম্মু আগেই মারা গেছেন। এবিষয়ে শুক্রবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।