বাংলাদেশে গণস্বাক্ষর আন্দোলনের সূচনার আহ্বান

বাংলাদেশে গণস্বাক্ষর আন্দোলনের সূচনার আহ্বান

Jul 18, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশে রাজনৈতিক দাবি আদায়ে অবরোধ, সড়ক বন্ধ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ গণস্বাক্ষর আন্দোলন চালুর আহ্বান জানিয়েছেন গণস্বাক্ষর আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সূচনাকারী অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাজনৈতিক দাবি আদায়ের নামে সাধারণ মানুষের জীবন-জীবিকা ব্যাহত করা, জনদুর্ভোগ সৃষ্টি এবং সহিংস কর্মকাণ্ড কোনো গণতান্ত্রিক আন্দোলনের ভাষা হতে পারে না। এসব কর্মকাণ্ড দেশের উন্নয়ন, অর্থনীতি ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে নির্ধারিত সংখ্যক নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করা হলে তা জাতীয় সংসদে বাধ্যতামূলকভাবে আলোচনার ব্যবস্থা করা উচিত। এতে রাজনৈতিক দল ও সংগঠনগুলো সহিংস কর্মসূচির পরিবর্তে জনগণের কাছে গিয়ে সমর্থন ও স্বাক্ষর সংগ্রহে উৎসাহিত হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে। সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গণস্বাক্ষর আন্দোলনকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বিকল্প হিসেবে গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “রাস্তা বন্ধ নয়, স্বাক্ষর সংগ্রহ করুন। অগ্নিসংযোগ নয়, সংসদে আলোচনা করুন। সন্ত্রাস নয়, জনমতের মাধ্যমে দাবি প্রতিষ্ঠা করুন।”
বিজ্ঞপ্তিতে এম. এ. রউফ, সদস্য সচিব, গণস্বাক্ষর আন্দোলন, এ আহ্বানের প্রতি সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *