পঞ্চগড়ে রহস্য জনক চিরকুট সহ যুবকের ভাসমান মরদেহ

পঞ্চগড়ে রহস্য জনক চিরকুট সহ যুবকের ভাসমান মরদেহ

Jul 15, 2026

 

জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ

পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে আবদুল মালেক (১৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত হলো তিনি আবদুল মালেক (১৭) তার পিতার নাম রইসউদ্দিন। বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ওসি আরও জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *