হরিপূরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

হরিপূরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

Jul 13, 2026

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার পথে মোটর সাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ১৩ জুলাই সকাল প্রায় ১১টার দিকে হরিপূর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত কাইতন বিবির বাড়ী পীরগঞ্জ উপজেলার বটের হাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেণ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দূর্ঘটনার বিষয়ে প্রোয়জনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *