হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

Jul 11, 2026

 

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সাবেক ইউপি সদস্য (মেম্বার), ৫ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা ও হ্নীলা বাজারের সুপরিচিত প্রবীণ শ্রমিক শাহাব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।।স্থানীয়দের ভাষ্য, শাহাব মিয়া ছিলেন অত্যন্ত সহজ-সরল, সৎ, পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি হ্নীলা বাজারে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও নম্র ব্যবহারের কারণে এলাকায় তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জামাল উদ্দীন সাংবাদিক ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) ৫ নম্বর ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *