শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

Jul 3, 2026

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মাওনা-বরমী আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোল্ট্রি থেকে উজিলাব অভিমুখী বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী বিল্লাল হোসেন বেপারী। জানা গেছে, প্রায় এক কিলোমিটার সড়কে কার্পেটিং (পিচঢালাই) কাজ বাস্তবায়ন করবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। উদ্বোধন শেষে বিল্লাল হোসেন বেপারী বলেন, “এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর দাবি ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে মানুষের যাতায়াত সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।” স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজ শুরুকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নইমুদ্দিন ফকির, এস এম জসিম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *