দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না-রুমিন ফারহানা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না-রুমিন ফারহানা

Jun 27, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। তিনি বলেন, অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে।শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অর্থনীতি এবং আইন-শৃঙ্খলা এই দুটো জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থে দুঃখজনক হবে। সেই নতুন অর্থবছরের বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি এবং এটা কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটাও একটা বড় প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সকল দিক বিবেচনা করে মনে হয়, সরকারের দুটো মন্ত্রীর ঘাড়ে পঞ্চাশ শতাংশ দায়িত্ব। কিন্তু আনফরচুনেটলি স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সকল মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ-উৎসাহ এবং অতি তৎপরতা এই তৎপরতা যদি ওনি ওনার নিজের মন্ত্রণালয়ে দেখাতেন তাহলে দেশবাসী উপকৃত হতো। এ সময় তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ব্যবসা করার অভিযোগও তুলে ধরেন। তিনি বলেন তারা (বিএনপি) শোন এরেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সাথে সাথে আরেকটি মামলায় ঢোকানোর মতো জঘুন্য কাজে লিপ্ত। প্রতিটি এলাকায় এলাকায় বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্র মন্ত্রীকেও বলবো বিষয়টি আপনি দেখবেন। কারণ, মনে রাখবেন নাথিং গোউজ আর আননোটিশড অ্যান্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *