“প্রতীক্ষার অবসান ডিসেম্বরেই” ফিরবে হাসি বাংলার প্রাতিটি ঘরেই—অধ‍্যপক হাবিবে মিল্লাত মুন্না

“প্রতীক্ষার অবসান ডিসেম্বরেই” ফিরবে হাসি বাংলার প্রাতিটি ঘরেই—অধ‍্যপক হাবিবে মিল্লাত মুন্না

Oct 14, 2026

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গ্লোাবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেস এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না প্রধান বক্তা হিসেবে বলেছেন “প্রতীক্ষার অবসান ডিসেম্বরেই”ফিরবে হাসি বাংলার প্রতিটি ঘরেই ।বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, তাঁর আগমন উপলক্ষে কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ। নেত্রীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে জনতার টর্নেডো ও সুনামির আভাস পাওয়া যাচ্ছে।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ ।গত বুধবার,৭ অক্টোবর ২০২৬,বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ও নিউইয়র্ক সময় অপরাহ্নে সাড়ে ১২টায় “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” সংগঠনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন। ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর আরও বলেন, বাংলাদেশে এখন শতকরা আশি ভাগ মানুষ শেখ হাসিনার পক্ষে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাসের চরম অভাবে মানুষ আজ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এক প্রশ্নের জবাবে আবদুস সবুর বলেন অন্যায়, ঝুলুম, অত্যাচার ভেদ করে প্রিয় নেত্রী ফিরবেন, কোটি কোটি নেতাকর্মীই জননেত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দিবেন বলেও তাঁর বিশ্বাস। তিনি বলেন, গেরিলা কায়দায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং নেত্রী ফিরবেন ইনশাআল্লাহ বাংলাদেশে আবার নেতৃত্ব দিবেন। এদিকে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর সভাপতি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ আজ স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, একাধিক বিদেশি গোষ্ঠী অর্থের বিনিময়ে এখনো জামায়াতকে সাপোর্ট দিচ্ছে। সময় খুব কম, এই মূহুর্ত থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর সুকন‍্যা শেখ হাসিনার আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, শুধু নেত্রী নয়, আমরা সবাই দেশে ফিরবো, কিন্তু তার আগে নেতাকর্মীদেরও সতর্ক থাকার পাশাপাশি জনমত সৃষ্টি করে ঐক্যবদ্ধ হতে হবে। অধ‍্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না বিশ্বাস করেন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেন, তার জন্য যার যার জায়গা থেকে শুরু করে পুরো বাংলাদেশকে একই সুতায় বাঁধা থাকতে হবে, আমরা ইতিহাসের পুনরাবৃত্তি চাই না। সাংবাদিকদের নিজের পেশায় মনযোগ দেওয়ার আহবান জানিয়ে হাবিবে মিল্লাত মুন্না আরও বলেন, যার যার অবস্থান থেকে সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তার আগে শতভাগ নিশ্চিত হতে হবে তার নিরাপত্তার বিষয়ে। এখনো সময় আছে অগোছালো আওয়ামী লীগকে গোছালো আওয়ামী লীগে পরিণত করার। সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তৌফিক মারুফ তাঁর বক্তব্যে বলেন, এই মূহুর্তে দলাদলি কোনো ভাবেই কাম্য নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে – ঐক্যবদ্ধতাই আওয়ামী লীগের বড় শক্তি। বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক ও ওয়াশিংটনে হোয়াট হাউজ সময় টিভি প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরছেন – ঐক্যবদ্ধতার ডাক আসছে। তিনি বলেন, বাংলাদেশ যখন হেরে যায় তখন আওয়ামী লীগ হেরে যায়। বাংলা নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও ইউটিউব চ্যানেলের জনপ্রিয় হোস্ট সুলতানা রহমান তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো বিকল্প নেই, তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এই জন্য তাঁর নিরাপত্তার বিষয় শতভাগ নিশ্চিত করতে হবে। স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” এর আহ্বায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক ও নাট‍্য নির্মাতা শফিক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঙালি সংস্কৃতি মঞ্চের সভাপতি আবদুল মতিন ভুইঁয়া, শিক্ষাবিদ ডক্টর জিএম তরিকুল ইসলাম, নিউরোসার্জন অধ্যাপক ডাক্তার শাহনেওয়াজ বারী, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন, সংগঠনের যুগ্ম আহবায়ক আহমেদ রাসেল, সর্ব সাংবাদিক ওয়ারেছুন্নবী খন্দকার, সাজ্জাদ হোসেন, জালাল উদ্দীন, সেলিনা আকতার জোছনা, মোঃ সেলিম, অধোরা নিহারিকা, ফারুক রহমান, জহিরুল ইসলাম, এম আর রিপন, মোজাফফোর হোসেনসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।সভার শুরুতে ১৯৭৫-১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত‍্যা,৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতার গত‍্যা,১৯৫২-এর ২১ ফেব্রুয়ারী মহান ভাষা আন্দোলনে শহীদ,১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, ২০০৪-এর ২১.আগস্ট গ্রেনেট হামলায় নিহত ২০২৪-এর জুলাই-আগস্ট এ নিহত সহ আজ পর্যন্ত সকল দামোক্রাট আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *