জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার হার লাইফ, হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে

জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার হার লাইফ, হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে

Oct 3, 2026

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান এর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, প্রয়াত মাহফুজ উল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টরি'(Begum Khaleda Zia: Her Life, Her Story) বইটি জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে স্থান পেয়েছে বলে বাপসনিউজকে জানিয়েছেন গোলাম ফারুক শাহান ।২০২২ সালে লাইব্রেরীতে বইটি দেওয়া হয় এবং ৫ ডিসেম্বর ২০২২ জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলে গোলাম ফারুক শাহীন জানান । জাতিসংঘের সেই স্বীকৃতি পত্র ও বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা চিঠি ২৫ সেপ্টেম্বর ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন গোলাম ফারুক শাহীন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে বাংলাদেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী হাতে বইটিও তুলে দেন। তারেক রহমান বইটি গ্রহণ করে শাহীনকে ধন্যবাদ জানান এবং দলের জন্য তার কাজ অব্যাহত রাখার কথা বলেন। গোলাম ফারুক শাহীন বাপসনিউজকে জানান, ২০২২ সালে বইটি জাতিসংঘের লাইব্রেরীতে দেওয়ার পরও তখন বিষয়টি প্রকাশ করেননি। তার ভাষ্য, সে সময় রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে বিষয়টি প্রকাশ করলে তার দেশের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা ছিল বলে গোলাম ফারুক শাহীন যে দাবি করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর কর। এ দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী এবং আওয়ামী লীগ নেতা প্রফেসর মোঃ খালিখ ।আওয়ামী লীগের এই তিন নেতা বাপসনিউজকে বলেছেন,২০২২ সালে আওয়ামী লীগ দেশের উন্নয়ন,গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ।আওয়ামী লীগ কখনো সংসদ পএের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি ।আওয়ামী লীগের এই তিন নেতা জানান যে গোলাম ফারুক শাহীন কি করে তথ‍্যহীন সুএ তৈরী করছেন তা সবাই ভালো করেই জানেন তা বাপসনিউজকে জানিয়েছেন ।গোলাম ফারুক শাহীন বাপসনিউজকে জানান,সেই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছিলেন। ২০২২ সালের ৫ ডিসেম্বর নিউইয়র্ক থেকে পাঠানো চিঠিতে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর গিফটস লাইব্রেরীয়ান এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল কমিউনিকেশনসের আউটরিচ ডিভিশনের কর্মকর্তা জ্যানিন পিকার্ড, গোলাম ফারুক শাহীনকে বইটি গ্রহণের বিষয়টি জানান। চিঠিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টরি’বইটি লাইব্রেরীর সংগ্রহে একটি মূল্যবান সংযোজন হবে। বইটি উপহার দেওয়ার জন্য শাহীনের উদ্যোগ ও আন্তরিকতার প্রশংসা করে তার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে লেখা বইটি বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে রচিত। জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে যুক্ত হওয়ার বইটি এখন আন্তর্জাতিক গবেষকদের জন্যও সংরক্ষিত থাকছে বলে গোলাম ফারুক শাহীন জানিয়েছেন । নিউইয়র্কের ৪০৫ ইস্ট ৪২ স্ট্রিটে অবস্থিত ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীতে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘের কার্যক্রম ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রকাশনা ও নথি সংরক্ষিত রয়েছে। গোলাম ফারুক শাহীন বলেন, নিজের তাগিদ থেকেই তিনি বইটি জাতিসংঘের লাইব্রেরীতে দিয়েছেন। তাকে সহযোগিতা করেছেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ন কবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ।তার মতে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে আসা দেশ-বিদেশের গবেষকরা বইটি থেকে তথ্য ও উপাত্ত পাবেন এবং গবেষণায় তা ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য শাহীন বলেন, জাতিসংঘের সদরদপ্তরে এই প্রথম বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধানের বই সংরক্ষিত হলো।মরহুমা বেগম খালেদা জিয়ার বইটির সার্টিফিকেট তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হস্তান্তর করতে পেরে ।এজন‍্য তিনি পরমকরুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামীন এর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *