জ্যাকসন হাইটসের শানাই রেস্টুরেন্টে সাংবাদিকদের মিলনমেলা
হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির,বাপসনিউজঃ
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে অবস্থিত সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হল এ(Shanai Restaurant & Party Hall)-এ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে আসা কয়েকজন সংবাদকর্মীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ । নিউজার্সিতে বসবাসরত দৈনিক নবোদয় ডটকম, দেশ নিউজ২৪ ডটকম ও জিবি নিউজ২৪ ডটকমের প্রতিবেদক এমডি নাসির এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সংবাদ সংস্থার অগ্রদূত বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন রেস্টুরেন্টটিতে যান। এ সময় বাংলাদেশ থেকে নিউইয়র্কে আসা ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মো. বুরহানউদ্দিন তাদের সঙ্গে যোগ দেন। সাংবাদিকরা জানান, বিকেল প্রায় ২টা ১০ মিনিটে তারা জ্যাকসন হাইটসের ৩৭-৪৩, ৭৪তম স্ট্রিটের শানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে প্রবেশ করেন। এ সময় রেস্টুরেন্টে তুলনামূলকভাবে ভিড় কম ছিল। শুরুতে তারা দুই গ্লাস বোরহানি অর্ডার করেন এবং বাংলাদেশ থেকে আসা অতিথি মো. বুরহানউদ্দিনের জন্য অপেক্ষা করেন। অতিথি আসার পর তারা একসঙ্গে খাবারের অর্ডার দেন। সাক্ষাৎকালে সাংবাদিকরা রেস্টুরেন্টটির পরিবেশ, খাবারের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং পারস্পরিক যোগাযোগ নিয়েও আলোচনা হয়। তবে এনজেবিডিনিউজ এডিটর হিসেবে এমডি নাসিরের ব্যক্তিগত পর্যবেক্ষণে, রেস্টুরেন্টটির পরিবেশ ও খাবারের মান তার প্রত্যাশা অনুযায়ী হয়নি। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের হোটেল ও আতিথেয়তা খাতে কাজ করছেন এবং বর্তমানে InterContinental New York Times Square-এর banquet department-এ কাজ করার অভিজ্ঞতা থেকে সেবা, খাবারের মান ও অতিথি ব্যবস্থাপনার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন। সেই অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে শানাই রেস্টুরেন্টের সার্বিক সেবা তার প্রত্যাশা পূরণ করেনি বলে তিনি মনে করেন। অন্যদিকে, সাক্ষাৎটি ছিল সাংবাদিকদের মধ্যে আন্তরিক যোগাযোগ ও সৌহার্দ্য বিনিময়ের একটি সুযোগ। ভিন্ন অঙ্গরাজ্য ও ভিন্ন কর্মক্ষেত্রে বসবাস করলেও একসঙ্গে সময় কাটিয়ে তারা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। বাংলাদেশ থেকে আসা ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মো. বুরহানউদ্দিনের সঙ্গে নিউইয়র্কে কর্মরত ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকদের এই সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।উল্লেখ্য,সাংবাদিক মেঃবুরহান উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘকে ৮১তম অধিবেশন যোগদানে নিউইয়র্কে সফরে আসলে তার সংবাদ কভারেজ করার জন্য তিনিও একই সাথে ইউএন সাধারণ অধিবেশনে যোগ দেন ।সাংবাদিক মোঃবুরহান উদ্দিন বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,কাতার এয়ার যোগে ঢাকার উদ্দেশ্য নিউইয়র্ক ত্যগ করেন ।