দেশপ্রেম, আত্মমর্যাদা ও নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সুধী, আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা সবাই দেশের কথা বলি, জনগণের কথা বলি। দেশকে এগিয়ে নেওয়া এবং দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। দেশ আমাদের মা—আমরা আমাদের দেশকে ভালোবাসি। দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও শ্রদ্ধা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের ন্যায্য অধিকার স্বাধীনভাবে ভোগ করতে চাই। দেশকে আঘাত করা যাবে না, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো অন্যায় কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। দেশপ্রেম ও আত্মমর্যাদা একটি জাতির উন্নয়ন এবং একজন নাগরিকের নৈতিক চরিত্রের অন্যতম প্রধান ভিত্তি। দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ; আর আত্মমর্যাদা হলো নিজের ব্যক্তিত্ব, ভাষা, সংস্কৃতি, অধিকার ও মূল্যবোধের প্রতি সচেতনতা এবং সম্মানবোধ। দেশপ্রেম ও আত্মমর্যাদার পরিপূরকতা
১. জাতীয় পরিচয়:
আত্মমর্যাদাবোধ একজন মানুষকে নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে ভালোবাসতে শেখায়। এর মধ্য দিয়েই দেশপ্রেম আরও শক্তিশালী হয়।
২. অন্যায়ের প্রতিরোধ:
আত্মমর্যাদাশীল নাগরিক অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আপস করেন না। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
৩. দেশের কল্যাণে কাজ:
দেশের উন্নয়ন, শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণে কাজ করাই প্রত্যেক নাগরিকের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।
৪. বিশ্বমঞ্চে দেশের সম্মান:
একজন নাগরিক যখন ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা, আত্মমর্যাদা ও দায়িত্বশীলতার পরিচয় দেন, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি ও সম্মান বৃদ্ধি পায়। অতএব, আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের সম্পদ ও মর্যাদা রক্ষা করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।
আমাদের লেখা বা বক্তব্যে কোনো ভুল থাকলে সংশোধন করে দিন—আমরা শুদ্ধ করে নেব। ভুল থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে এগিয়ে যাওয়াই আমাদের প্রত্যয়।
দেশের কল্যাণ, জনগণের অধিকার এবং একটি সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়াই হোক আমাদের সবার অঙ্গীকার।
দেশপ্রেমিক এম এ রউফ
রেমিট্যান্স যোদ্ধা