দেশপ্রেম ও ঐক্যের এক নিরলস পথযাত্রা-ইন্টারন্যাশনাল রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব ও স্পিকার জনাব এম এ রউফ

আন্তর্জাতিক নিউজঃ
দেশপ্রেম ও ঐক্যের এক নিরলস পথযাত্রা-ইন্টারন্যাশনাল রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব ও স্পিকার জনাব এম এ রউফ – একজন স্বপ্নদ্রষ্টা ,গবেষক ,সংগঠক ,উদ্যোক্তা ও দেশপ্রেমিক। জনাব এম এ রউফ “প্রবাসী”(পরবাসী) এই শব্দটাকে অনেক গবেষণা করে, “রেমিটেন্স যোদ্ধা” নামে প্রতিষ্ঠিত করেছেন। কিছু মানুষ নিজের জন্য নয়- মানুষ, দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন দেখেন , জনাব এম এ রউফ তেমনই একজন নিবেদিত প্রাণ মানুষ। যিনি দীর্ঘদিন ধরে দেশ ও প্রবাসী বাংলাদেশীদের, কল্যাণ তার মেধা ,শ্রম ,সময়, অর্থ ও অভিজ্ঞতা নিঃস্বার্থভাবে ব্যয় করে চলেছেন। তিনি নিজেও দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি ঘুরে বেড়িয়েছেন। বর্তমানে কাতারে একটি সরকারি জব করছেন। তার কর্মযাত্রার কিছু উল্লেখযোগ্য দিক- ১/বিশ্বব্যাপী মানুষের কল্যাণে দীর্ঘ পথচলা ১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ ও ভার্চুয়াল মিটিংয়ে এর মাধ্যমে, বিশ্বের ১৯৫ টা দেশের মানুষকে একটি প্লাটফর্মে এনে জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত। তার উদ্যোগের অন্যতম লক্ষ্য- বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে থাকা বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে একটি প্লাটফর্মে যুক্ত করা
২/ রেমিটেন্স যোদ্ধাদের অধিকার ও মর্যাদার জন্য সংগ্রাম এবং মানুষের মৌলিক অধিকারের এর উপর গুরুত্ব দিয়ে, প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থ নীতি ও উন্নয়নে যে অসামান্য অবদান রাখেন, তাদের ন্যায্য অধিকার মর্যাদা ও কল্যাণের বিষয়টি তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। রেমিটেন্স যোদ্ধাদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
৩/ঐক্য ও উন্নয়নের দর্শন তার চিন্তার অন্যতম মূল মন্ত্র- No divide- -Unite
No destroy- -develop
No revenge,- – reconciliation
No hatred — cooperation.
কারণ তিনি বিশ্বাস করেন- “একটি জাতিকে বিভক্ত করলে জাতি দুর্বল হয়, আর ঐক্যবদ্ধ করলে জাতি শক্তিশালী হয়।”
৪/ চাঁদা মুক্ত ও সততার সংগঠন চর্চা- তার সংগঠন পরিচালনার ক্ষেত্রে একটি বিশেষ দিক হলো- চাঁদাবাজি বা ব্যক্তিস্বার্থের পরিবর্তে স্বচ্ছতা, সততা ও স্বেচ্ছাসেবী মানসিকতার ওপর গুরুত্বারোপ। মানুষের কল্যাণে নিজের সামর্থ্য দিয়ে কাজ করে যাওয়াই তার অন্যতম বৈশিষ্ট্য।
৫/ গবেষক লেখক ও দূরদর্শী চিন্তাবিদ- জনাব এম এ রউফ শুধু একজন সংগঠক নন। তিনি একজন গবেষক লেখক ও দূরদর্শী চিন্তাবিদ এবং সাংবাদিক ও বটে। মানুষের অধিকার সামাজিক ঐক্য সুশাসন দেশপ্রেম ও উন্নয়নের প্রশ্নে তার চিন্তা ও কর্ম পরিকল্পনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার মত দেশপ্রেমিক উপাধি একটি সম্মানের স্বীকৃতি-নিঃস্বার্থভাবে একজন মানুষ দেশ ও জনগণের কল্যাণ, মৌলিক অধিকার , ও ঐক্য নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার দীর্ঘদিনের এই নিঃস্বার্থ কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ- দেশপ্রেমিক উপাধিতে ভূষিত করেন, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব এম এ মালেক খান। চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক। বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন বাংলাদেশ। “হে বীর মুক্তিযোদ্ধা আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম।” এই স্বীকৃতি শুধু একজন ব্যক্তির সম্মান নয়- এটি দীর্ঘদিনের নিঃস্বার্থ শ্রম সততা ও দেশপ্রেমের প্রতি একটি মূল্যবান স্বীকৃতি। ঐক্যের এই যাত্রায় একজন সহযাত্রী, এই দীর্ঘ পথ চলায় তার সহধর্মিনী মহীয়সী নারী “জনাবা নাসরিন আক্তার তরফদার রউফ”, নিরন্তর উৎসাহ সহযোগিতা, ও সহ যাত্রীর ভূমিকা পালন করে যাচ্ছেন। একজন মানুষের স্বপ্নকে বাস্তবায়নের পথে পরিবারের এমন নিঃস্বার্থ সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয় অবদান। রংধনু নারী ফাউন্ডেশন ও স্বপ্ন- আন্তর্জাতিক রংধনু নারী ফাউন্ডেশন আজ আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ এর মাধ্যমে । যার নিঃস্বার্থ সহযোগিতায় ১৯৫ দেশে, ” আন্তর্জাতিক রংধনু নারী ফাউন্ডেশন পরিচিতি লাভ করেছে। তিনিই হচ্ছেন , দেশপ্রেমিক, রেমিটেন্স যোদ্ধা, জনাব এম এ রউফ ও রংধনু নারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, নাসরিন আক্তার তরফদার রউফ। ” আন্তর্জাতিক রংধনু নারী ফাউন্ডেশন, আন্তর্জাতিক রেমিটেন্স যোদ্ধা সংসদ দ্বারা পরিচালিত।” এই বৃহত্তর মানবিক অভিযাত্রায় জনাব এম এ রউফের চিন্তা সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। লায়ন শাহিদা পারভীন রত্না-চেয়ারম্যান, আন্তর্জাতিক রংধনু নারী ফাউন্ডেশন। তার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা অফুরন্ত ভালোবাসা ও সশ্রদ্ধ সালাম। তিনি আমাদের কাছে শুধু একজন সংগঠক নন-তিনি একজন পথপ্রদর্শক স্বপ্নদ্রষ্টা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ী মানুষ। তিনি এমন একটি প্ল্যাটফর্ম রেখে যেতে চান, যেখানে মানুষ বিভক্ত হবে না। ঐক্যবদ্ধ হবে, ধ্বংস নয়, উন্নয়নকে বেছে নেবে। প্রতিহিংসা নয় সম্প্রীতিকে ধারণ করবে। একটি সুন্দর মানবিক ঐক্যবদ্ধ ও হিংসামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ এটাই তার স্বপ্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার আন্তরিক প্রার্থনা- মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দীর্ঘায়ু শক্তি ও মানসিক প্রশান্তি দান করুন। তার মহৎ স্বপ্নগুলো বাস্তবে রূপ দিন এবং মানবকল্যাণে তার এই নিরলস পথচলাকে আরো বহুদূর এগিয়ে দিন। সময়ের স্রোতে অনেক নাম হারিয়ে যায়, কিন্তু মানুষের জন্য যারা কাজ করেন তাদের কর্মই তাদের বাঁচিয়ে রাখে।” দেশপ্রেমিক জনাব এম এ রউফ আপনার দেশপ্রেম, সততা ও মানব কল্যাণের এই পথ চলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। মানুষের জন্য দেশের জন্য মানবতার জন্য ঐক্যবদ্ধ হই এগিয়ে যাই। পরিশেষে আমি বলতে চাই- ঐক্য হোক আমাদের শক্তি, অধিকার হোক আমাদের অঙ্গীকার, আর প্রবাসি রেমিটেন্স যোদ্ধাদের অবদান হোক বাংলাদেশের সমৃদ্ধির গর্ব।
জয় হোক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের,
জয় হোক মানবতার।
সমৃদ্ধ হোক আমাদের প্রিয় বাংলাদেশ।