প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

আন্তর্জাতিক নিউজঃ
আগামী রবিবার রাত ১১টায় বিশেষ অনলাইন সভা
নিজস্ব প্রতিবেদক: দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতির স্বার্থে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চিরতরে বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশপ্রেমিক এম. এ. রউফ, প্রতিষ্ঠাতা, সংগঠক, উদ্যোক্তা ও স্পিকার এবং সদস্য সচিব, রেমিট্যান্স যোদ্ধা সংসদ ইন্টারন্যাশনাল। তিনি বলেন, হানাহানি, সংঘাত ও বিভাজনের পথ পরিহার করে সমঝোতা, সহনশীলতা ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব। এ উপলক্ষে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় একটি বিশেষ অনলাইন সভার আয়োজন করা হয়েছে। সভায় দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, রাজনৈতিক সহনশীলতা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সবাইকে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিহিংসার রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয় উন্নয়ন এম. এ. রউফের বক্তব্যে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করে। পাশাপাশি দলীয় কোন্দল ও রাজনৈতিক বিভাজনের কারণে সামাজিক ঐক্য ও সম্প্রীতি নষ্ট হয়। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সহনশীলতার অভাব গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে। অন্যদিকে সংঘাত ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবন ও জননিরাপত্তা বিঘ্নিত হয়।
সংলাপ ও সহনশীলতার ওপর গুরুত্ব রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত, গোষ্ঠীগত কিংবা দলীয় সংকীর্ণ স্বার্থের পরিবর্তে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এম. এ. রউফ বলেন, হানাহানি ও বিভাজন নয়—সমঝোতা, সহনশীলতা ও ঐক্যের রাজনীতিই দেশের শান্তি ও অগ্রগতির পথকে সুগম করতে পারে।
দেশপ্রেমিক এম. এ. রউফ
প্রতিষ্ঠাতা, সংগঠক, উদ্যোক্তা ও স্পিকার
সদস্য সচিব, রেমিট্যান্স যোদ্ধা সংসদ ইন্টারন্যাশনাল