অফিসিয়াল নোটিশ
আন্তর্জাতিক খবরঃ
শুরুতেই আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম।
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার ইন্টারন্যাশনাল টিম।
রউফনাসরিন@ জিমেইল ডটকম ফ্রম। আগামী কাল রাত ১০ ঘটিকায় বাংলাদেশ সময় রাত একটি মিটিং আয়োজন করা হয়েছে। সকলের আমন্ত্রিত ও মিটিংয়ে সংযুক্ত থাকার জন্য আহবান করছি ভার্চুয়ালি মিটিং মিনিট এ উপস্থিত থাকার জন্য।আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এডভোকেট এ এন এম ঈসা লন্ডন। প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মোস্তাফির রহমান ইরান সভা পরিচালনা করিবেন স্পিকার এম এ রউফ কাতার, বিশেষ অতিথি কর্নেল আলী বাংলাদেশ, বিশেষ অতিথি মেজর ইমরান মিয়া, বিশেষ অতিথি মোসাদ্দিক মিয়া মানিক, বিশেষ অতিথি কর্নেল ফেরদৌস, সম্মানিত সকল সংসদ সদস্য, রেয়াজ আবু সাইদ, মির্জা সূমন, হাকিকূল ইসলাম খোকন সিনিয়র সাংবাদিক, সৈয়দ খালিদ মিয়া অলিদ, আলহাজ্ব ডঃ শরিফ সাকি, মো. আব্দুল ওয়াহাব রিংকো, সভাপতি-গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব এবং সম্পাদক ও প্রকাশক দৈনিক শব্দ দেশ। ইসমাইল খান, এস এম আঃ সাত্তার, মোহাম্মদ ফজলুল করিম শেখ, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ, উদ্বোধন বক্তব্য রাখিবেন, লায়ন শাহিদা পারভীন রতনা রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান ইন্টারন্যাশনাল, নাসরিন আক্তার তরফদার রউফ রংধনু নারী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা
১. পেনশন ব্যবস্থা চালু করতে হবে।
২. বিদেশে কর্মসংস্থানের ব্যয় কমিয়ে দালাল ও সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
৩. আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৪. দেশে ও বিদেশে প্রবাসীদের জীবন, সম্পদ, এয়ারপোর্টে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. দুর্ঘটনা, মৃত্যু ও মানবিক সংকট মোকাবিলায় শক্তিশালী প্রবাসী কল্যাণ ও জরুরি সহায়তা তহবিল গঠন করতে হবে।
৬. প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে ১০টি আসন এবং একজন মন্ত্রীর প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে.
১. প্রবাসী রেমিট্যান্সে প্রণোদনা কমানোর প্রতিবাদ এবং প্রণোদনা ৫% করার দাবি।
২. প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সংসদে স্থায়ী পেনশন প্রস্তাব উত্থাপনের দাবিতে মতবিনিময় ও প্রস্তাব গ্রহণ।
সম্প্রতি সংসদের ভেতরে ও বাইরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা এবং প্রবাসীদের অবদানের স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই ও ধন্যবাদ জানাই। রেমিট্যান্স যোদ্ধা সংসদ হতে। তবে আমাদের প্রত্যাশা কেবল আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ। বছরের পর বছর ধরে রেমিট্যান্স যোদ্ধাদের কে নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হলেও বাস্তবে তাদের মৌলিক দাবিগুলোর অগ্রগতি খুবই সীমিত। আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার সংসদ দেখেছি। এই বাস্তবতায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ মনে করে, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি স্থায়ী পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সংসদে একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা সময়ের দাবি। সভায় এ বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এছাড়া রেমিট্যান্সে প্রণোদনা কমানোর যেকোনো উদ্যোগের প্রতিবাদ এবং প্রণোদনা ৫ শতাংশে উন্নীত করার দাবিতে প্রয়োজনীয় কর্মসূচি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শান্তি শৃঙ্খলা ভাবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদানের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
সাবেক চলমান রেমিট্যান্স যোদ্ধা সংসদ
নিবেদন রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার
এম এ রউফ সদস্য সচিব