স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর শোকাবহ মাসের সভা শনিবার,১ আগস্ট ২০২৬
হাকিকুল ইসলাম খোকনঃ
স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ -এর শোকাবহ মাসের সভা শনিবার,১ আগস্ট ২০২৬,অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সময় অপরাহ্ন সাড ১২টায় ও বাংলাদেশ সময় রাত সাড় ১০টায় ।আলোচনার বিষয় “ স্মৃতির মিনার থেকে বর্তমানের আয়নাঃ আগষ্ট প্রেক্ষিত এবং বঙ্গবন্ধর বাংলাদেশ “। এত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ।অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন ভারতের বিবিসি বাংলার সাবেক ব্যুরো প্রধান ও বিশিষ্ট কলামিস্ট সুবীর ভৌমিক,ওয়াশিংটন প্রেস করের সদস্য সিনিয়র সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর এবং অন্যান্য গুনীজন। ।এতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এরং কলামিস্ট মানিক লাল ঘোষ ।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কবি,সাংবাদিক, সাহিত্যিক,কলামিস্ট,মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সংগঠনের ভার্চুয়ালি সভায় সবাইকে সংগঠনের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন ।