নিউইয়র্কে হোটেল শ্রমিকদের পিকেট লাইনে গভর্নর ক্যাথি হোচুল

নিউইয়র্কে হোটেল শ্রমিকদের পিকেট লাইনে গভর্নর ক্যাথি হোচুল

Jul 31, 2026

 

হাকিকুল ইসলাম খোকন,মোঃ. নাসির, বাপসনিউজঃ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে হোটেল শ্রমিকদের চলমান আন্দোলনে গত ২৭ জুলাই ২০২৬,সোমবার,সংহতি জানিয়ে পিকেট লাইনে যোগ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। ফেয়ারফিল্ড ও ফোর পয়েন্টস টাইমস স্কয়ারের সামনে শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে তিনি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।খবর আইবিএননিউজ । শ্রমিকদের উদ্দেশে গভর্নর হোচুল বলেন, “চলুন আমরা মার্চ চালিয়ে যাই, যতক্ষণ না তারা আমাদের কণ্ঠস্বর শুনতে পায়।” তিনি ব্যবস্থাপনাকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন থেমে যাচ্ছে না—বরং দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তি ও অধিকার আদায়ের দাবিতে চলমান এই আন্দোলনে গভর্নরের উপস্থিতি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখা হচ্ছে। পিকেট লাইনে উপস্থিত শ্রমিকদের কণ্ঠে ছিল ঐক্য ও সংহতির বার্তা—“Union Strong, Solidarity Forever!”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *