অফিসিয়াল নোটিশ
তারিখ: ৩১ জুলাই ২০২৬
বিষয়: ভার্চুয়াল সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
এতদ্বারা রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার (ইন্টারন্যাশনাল)-এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রাত ১০:০০ ঘটিকায় একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল (অনলাইন) সভা অনুষ্ঠিত হবে।
সভার বিষয়
“Divide and Rule (ডিভাইড অ্যান্ড রুল) — ভাগ করো এবং শাসন করো”
প্রধান অতিথি
কর্নেল মোহাম্মদ আব্দুল হক
সভাপতি
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
সভা পরিচালনা করবেন
এম. এ. রউফ (কাতার)
আলোচ্য বিষয়
“Divide and Rule” নীতির ইতিহাস, প্রয়োগ ও প্রভাব।
জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব।
দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সমাজকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার (ইন্টারন্যাশনাল)-এর সকল সদস্যকে যথাসময়ে ভার্চুয়াল সভায় সংযুক্ত থেকে আলোচনা সফল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।
নিবেদক
এম. এ. রউফ
সদস্য সচিব
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার (ইন্টারন্যাশনাল)