প্রেস বিজ্ঞপ্তির ভুল সংশোধন ও ব্যাখ্যা

প্রেস বিজ্ঞপ্তির ভুল সংশোধন ও ব্যাখ্যা

Jul 31, 2026

সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত আমাদের প্রেস বিজ্ঞপ্তির শিরোনাম ছিল:
“আমরা বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না—পানি ঘোলা করে মাছ শিকারের পাঁয়তারা বন্ধ করুন, সংস্কার নিয়ে সমঝোতায় আসুন।” প্রকাশিত সংবাদের এক পর্যায়ে কম্পিউটারের অটো-কারেকশন অথবা অনিচ্ছাকৃত অসাবধানতার কারণে “সমঝোতা” শব্দের পরিবর্তে ভুলবশত “পদত্যাগ” শব্দটি ব্যবহৃত হয়েছে। এই শব্দটি আমাদের সংগঠনের আদর্শ, নীতি ও প্রকাশিত বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তির শিরোনাম ও মূল বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছিল, রাজনৈতিক দল, সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা প্রতিষ্ঠা করে দেশ পরিচালনার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। সরকারের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে প্রবাসী এবং দেশের স্বার্থে কাজ করাই আমাদের নীতি। আমাদের সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী বা সমর্থক ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে পারেন। তবে কোনো সদস্য বা নেতা সংগঠনের নাম ব্যবহার করে দলীয় রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। একইভাবে সংগঠনের আদর্শ, নীতি ও উদ্দেশ্যের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ারও সুযোগ নেই। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কয়েকজন সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা সবসময় বলেন এবং বিশ্বাস করেন। “প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন; বিদেশের মাটিতে তাঁরা বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের প্রতিনিধি।” তাঁর আরেকটি নীতিগত দর্শন হলো, যারা সরকারের বেতন গ্রহণ করেন, তাঁরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে কেবল দেশ, জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দায়িত্ব পালন করবেন। সুতরাং আমাদের সংগঠন কোনো সরকারের অন্ধ সমর্থক কিংবা বিরোধী নয়। সরকারে যে দলই থাকুক, দেশের স্বার্থে ভালো উদ্যোগকে সহযোগিতা করা এবং ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে গঠনমূলক পরামর্শ দেওয়া আমাদের দায়িত্ব। এই কারণে প্রকাশিত সংবাদের “পদত্যাগ” শব্দটির স্থলে “সমঝোতা” শব্দটি পড়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে। অটো-কারেকশন, অসাবধানতা ও অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে কোনো সদস্য, সমর্থক, শুভাকাঙ্ক্ষী বা পাঠককে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
এম. এ. রউফ (কাতার)
সদস্যসচিব
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ@@⁨The Daily Shabdo desh⁩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *