বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে জোরদারের আহ্বান

বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে জোরদারের আহ্বান

Jul 1, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং জনগণের ন্যায্য স্বার্থের ভিত্তিতে আরও শক্তিশালী হওয়া উচিত বলে মত প্রকাশ করেছে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
মঙ্গলবার (৩০ জুন) সংগঠনের এক ভার্চুয়াল আলোচনা ও মতবিনিময় সভা শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, ভূগোল, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গভীরভাবে গড়ে উঠেছে। তবে এই সম্পর্ক টেকসই করতে হলে পারস্পরিক সম্মান, সমঅধিকার, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক সহযোগিতার নীতি অনুসরণ করা প্রয়োজন।
তিনি বলেন, জোর করে কখনো বন্ধুত্ব প্রতিষ্ঠা করা যায় না। প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাস, সহযোগিতা এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। তাই যেকোনো মতপার্থক্য সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা দেশের জনগণকে স্বাধীনচেতা জাতিসত্তায় উদ্বুদ্ধ করেছে। ফলে কোনো ধরনের প্রভাব বিস্তারের রাজনীতি বা আধিপত্যবাদকে জনগণ সমর্থন করে না।
সংগঠনটি মনে করে, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক সমতা, আস্থা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বা অনধিকার চর্চা সুসম্পর্কের জন্য সহায়ক নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃত অধিকার। পাশাপাশি শান্তি, উন্নয়ন, মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও ন্যায়ভিত্তিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফসহ উপস্থিত ও সমর্থন জানান: রিমন হোসেন (সৌদি আরব), হেলাল আহমেদ (ইউরোপ), মোসাদ্দিক মিয়া মানিক (যুক্তরাজ্য), সৈয়দ খালেদ মিয়া অলিদ (আমেরিকা), হাকিকুল ইসলাম খোকন (যুগ্ম আহ্বায়ক, আমেরিকা ও সিনিয়র সাংবাদিক), কিলটন পাভেল (ইতালি), রেয়াজ আবু সাঈদ (দুবাই), শাহিন তালুকদার (কুয়েত), মাহারাজ মিয়া (দুবাই), আরব আলী (মালদ্বীপ), কাজী মোকলিছ (অস্ট্রিয়া), আবুল হোসেন সরদার (অস্ট্রেলিয়া), শাহজাহান মিয়া (কাতার), হেলাল উদ্দীন (মালয়েশিয়া), শাহজাহান খান (বাহরাইন), কামাল মিয়া (ওমান), মীর আশরাফ (আমেরিকা), জামাল উদ্দীন (ফ্রান্স), ড. মালেক ফরাজী (সুইডেন), জামাল মোস্তফা (স্পেন), রহিম মিয়া (সিঙ্গাপুর), মোহাম্মদ আজাদ রহমান (কানাডা), আক্তার মিয়া (বাংলাদেশ), এডভোকেট আবেদ রাজা (আয়ারল্যান্ড), শাহাদাৎ হোসেন (পোল্যান্ড), কাপ্তান মিয়া (পাবনা), লুৎফুর রহমান (লন্ডন), মোহাম্মদ এনাম মিয়া (লন্ডন), ইকবাল তালুকদার (লন্ডন), নাজমা আক্তার (বাংলাদেশ/অস্ট্রেলিয়া), এডভোকেট তাজুল ইসলাম (বাংলাদেশ), মেজর ইমরান মিয়া, আব্দুল হামিদ মিয়া, শুভ মীর, মো. সজীব, মো. সাব্বির হোসেন, মো. রবিউস সানী, মো. মামুন মোল্লা, সাগর মিয়া, মো. আব্দুল ওয়াহাব রিংকো (সভাপতি, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব; সম্পাদক ও প্রকাশক, দৈনিক শব্দ দেশ), রিপন মিয়া, ফোটন, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, মোহাম্মদ হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, সিরাজ খান, কামাল হোসেন, কাওসার আহমেদ, আবুল বাসার, ব্যারিস্টার জাহাঙ্গীর, এডভোকেট এনাম, আলী আশরাফ, শেখ ফরিদ, নুরুল হুদ, মনিরুজ্জামান, ইসমাইল খান, এস. এম. আব্দুস সাত্তার, লায়ন আব্দুল কাদের জিলানী, প্রফেসর আলহাজ ড. শরিফ সাকি, এনামুল কবির লিটু, মো. এনাম চৌধুরী, কবির আহমেদ মাসুম, হোসেন আহমেদ ইনসাফ, হাবিবুর রহমান রানা, সেলিম রানা, আলী নবাব খান খোকন, জগলু আহমেদ, মো. মইনুল ইসলাম, মুজিবুর রহমান মধু, আব্দুস সালাম রাজা, রফিক উদ্দিন চৌধুরী, কর্নেল ফেরদৌস আজিজ, আরমান, আকাশ দেওয়ান, হেলাল খান, মোহাম্মদ আজাদ দেওয়ান, হামিদুল ইসলাম, জাকির হোসেন, ইসমাইল, খালিদ, ইউসুফ আলী, হাসান, আবুল খায়ের, সাইদুল করিম, মো. ফজলুল করিম, আমিনুল ইসলাম, কর্নেল আলী এবং মাহমুদুর রহমান মান্না। এছাড়া রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসরিন আক্তার তরফদার রউফের নেতৃত্বে লায়ন শাহিদা পারভীন রতনা, বিনা ঈসা, মিসেস নার্গিস খালেদ, ইয়াসমিন রহমান বকুল, নাজনীন রহমান রাজন, ইয়াসমিন আক্তার রুমন, লাবনী আনোয়ার, শাহীনা হক, খিরোন্নাহার হ্যাপি, আবিদা সুলতানা মিতু, আলহাজ রুমেনা আক্তার, হাসিনা মমতাজ, আলেয়া বেগম, মোস্ত. সবুজা খাতুন, নিলুফার জাহান নিল, হাসিনা বেগম সাথী, নোভা, ইসরাত জাহান রিপা, মিসেস রিপা আক্তার, সৈয়দা তাজনাহার কাজল, রানিসা রউফ, মাহিসা রউফ, তাজ ফারজানা আফরুজা শারমিন, জানজিনা জাহান, নুর নাহার ও মোহন সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *