আখাউড়ায় থানায় মাদক অভিযানে ২৫ গাঁজাসহ ০২ জন গ্রেফতার
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
সোমবার জুন ১৫/৬/২০২৬ সময় ভোর ০৫.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকার ধৃত আসামি মোছাঃ আছমা আক্তারের পৈত্রিক বসত ঘর হতে ২৫ (পচিঁশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোছাঃ আছমা আক্তার, স্বামী- শাহজালাল খন্দকার, পিতা- মৃত ইনু মিয়া, সাং- হাসিমপুর, থানা- আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়া ২। শাহজালাল খন্দকার, পিতা- মৃত সুলতান মিয়া খন্দকার, সাং- শ্রীরামপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এ-সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।