কসবায় থানায় ৯ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

কসবায় থানায় ৯ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

Jun 14, 2026

কসবায় থানায় ৯ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার জুন ১৩/০৬/২০২৬ সময় ৬. ১৫ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ০৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ সাকিব, পিতা- মোঃ কবির হোসেন, সাং- মাদলা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *