সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

Jun 11, 2026

অফিস ডেস্ক:
সুনামগঞ্জে এক যৌতুৃক লোভী স্বামীকে জেলে রেখে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতীত এক সন্তানের জননী। নির্যাতীত মহিলার নাম তাহমিনা আক্তার। বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর বিপণীস্থ দোতলায় এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামনিবাসী সিরাজুল ইসলামের এর কন্যা। গত ১৯/০৫/২১ইং তারিখে একই উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিদের পুত্র ফয়সল আহমদের সাথে নোটারী পাবলিক সুনামগঞ্জের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান লাভ হয়। বিয়ের পর থেকে ফয়সল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ট হয়ে স্ত্রী তাহমিনা প্রথমে লিগ্যাল এইড সুনামগঞ্জে অভিযোগ দায়ের করলে স্বামী ফয়সল হাজিরা দেয়নি। পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দোয়ারাবাজারে নিয়মিত মামলা করেন। মামলা নং-১৬৭/২৬ ইং। উক্ত মামলায় জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে গেলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে স্বামী ফয়সলকে জেলহাজতে প্রেরন করেন। বর্তমানে সে জেল হাজত থেকে তার পিতার মাধ্যমে হুমকি দিচ্ছে, জামিন পেয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেবে। এ হুমকি শশুড়ের মাধ্যমে পেয়ে স্ত্রী তাহমিনা ভীষণ নিরাপত্তাহীতায় ভুগে ভুক্তভোগী তাহমিনা জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *