নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

Oct 26, 2026

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) পত্নীলা থানা পুলিশের পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাতজনকে ২৬ অক্টোবর বিজ্ঞ আদালতে এবং নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *