বিজয়নগরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন মিয়া গ্রেফতার

বিজয়নগরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন মিয়া গ্রেফতার

Oct 27, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৭ কেজি গাঁজাসহ মো. শাহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নলগড়িয়া উত্তরপাড়া এলাকার একটি লিচুবাগানের ভেতর থেকে শাহিন মিয়াকে আটক করা হয়। এসআরবি-৯ জানায়, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা খয়েরি রঙের একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানান। এসআরবি-৯ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাঁকে উদ্ধার করা মাদকসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *