বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ইভটিজিং-কিশোর গ্যাং দমনে কঠোর হতে হবে

বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ইভটিজিং-কিশোর গ্যাং দমনে কঠোর হতে হবে

Sep 29, 2026

বুড়িচং কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচংয়ে ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন এলাকায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেঃ হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশ্রাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী মেঃ ওয়ালী উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফুয়াদ, দুর্গাপূজা উদযাপন কমিটির বিরাজ ভট্টাচার্য, শম্ভু চৌধুরী, সমর মিত্র, মধুসূদন বিশ্বাস, সজল মিত্র এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক। সভায় কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *