আখাউড়া মনিয়ন্দ ইউপির মেম্বার রফিকুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

আখাউড়া মনিয়ন্দ ইউপির মেম্বার রফিকুল ইসলাম সবুজ, যুবলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

Sep 14, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম সবুজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মোগড়া বাজার এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম সবুজ উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তে রফিকুল ইসলাম সবুজের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *