আশুগঞ্জে থানায় টোল প্লাজায় পুলিশের অভিযানে ১৪০ কেজি গাজাঁসহ ও প্রাইভেটকার ০২মাদক কারবারি গ্রেফতার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার জেলা আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১৪০ কেজি গাঁজা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২২-১২৩৮। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা উপজেলার রতনপুর এলাকার কাজল মিয়ার ছেলে সজিব মিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।