বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Jul 19, 2026

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, বিজয়নগর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় কাশিনগর রেল কলোনিতে নিজ বসতঘর থেকে মো. সাচ্চু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সাচ্চু মিয়া কাশিনগর (রেল কলোনি), ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ জুলাই) তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *