ইপিজেডে টিসিবি ভবন এলাকায় একটি গলিতে যুবদল- স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী অভিযান

ইপিজেডে টিসিবি ভবন এলাকায় একটি গলিতে যুবদল- স্বেচ্ছাসেবক দলের মাদক বিরোধী অভিযান

Jul 18, 2026

 

চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড এলাকার টিসিবি ভবনের একটি গলিতে গতকাল রাতে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে বিশেষ করে টিসিবি ভবনের আশপাশে সহ একটি গলিতে এই কর্মসূচি পালন করেছে যুবদল – স্বেচ্ছাসেবক দলের স্বক্রিয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মোঃ রিপন, রুবেল, হেলাল, রাকিব, সাইফুল, মোরশেদ, ইলিয়াস, সোহাগ, রাব্বি, তাসরিফ, রানা,রফিক, মিনহাজ, মান্নান, সোহেলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাদক বিরোধী অভিযান কালে নেতৃবৃন্দরা বলেন, উক্ত এলাকা থেকে ঐ মাদক ছাড়ুন নয় তো-৩৯ নং ওয়ার্ড এলাকা ছাড়তে হুঁশিয়ারি দেন। নেতাকর্মীরা আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারী থাকবে, আমরা অলিগলি থেকে মাদক নির্মুল করতে কাজ করে যাবো। এই মাদক ব্যবসায়ী, ও মাদক সেবন কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় এবং প্রশাসনিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে নিকটস্থহ থানা পুলিশ টিম ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *