গাজীপুরে তুহিন হত্যার বিচার শেষ না হতেই সাংবাদিক নেতা এম কাজল খানের উপর হামলা

গাজীপুরে তুহিন হত্যার বিচার শেষ না হতেই সাংবাদিক নেতা এম কাজল খানের উপর হামলা

Jul 14, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

শনিবার রাত ১১.৪০ মিনিটের সময় গাজীপুর মহানগরের ভোগড়া বাসন থানা চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী কমপ্লেক্স অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অফিস শেষ করে বাড়ি ফেরার পথে হাফিজ উদ্দিন চৌধুরীর বাড়ির সামনের রাস্তায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খানের ওপর একদল সন্ত্রাসী ও দুর্বৃত্তরা হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোবের সৃষ্টি হয়েছে ,এম কাজল খান অভিযোগ করেন, সন্ত্রাসী , মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় মার্কেটের মালিক আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়। এই ঘটনায় ভুক্তভোগী এম কাজল খানের বড় মেয়ে মোসাঃ প্রিয়াঙ্কা পরিবারের পক্ষ থেকে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। (১)মো : নয়ন, (২) মুশফিকুর রহমান সুভন, (৩) হাফিজদ্দিন চৌধুরী এই তিন জন কে আসামী করে আরও ৪ থেকে ৫ জন কে অজ্ঞাত করে মামালা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনউর রশিদ জানান সাংবাদিকের উপরে হামলার ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে। পড়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *