বিজয়নগরে থানায় মাদকদ্রব্য অভিযান ১০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

বিজয়নগরে থানায় মাদকদ্রব্য অভিযান ১০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

Jul 1, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার জুন ৩০/০৬/২০২৬ সময় রাত ১০ .০৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় ধৃত আসামির বসত ঘর হতে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আব্দুল মোতালেব এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ আব্দুল মোতালেব
পিতা- মৃত আলাল উদ্দিন
সাং-বামুটিয়া
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *