গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা

Jun 30, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে তার দুই সন্তানকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী (৩৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার রাতে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) ধলীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। অভিযোগে তাকে ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। এ সুযোগে গত ৬ থেকে ৭ মাস ধরে অভিযুক্ত তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাতে অভিযুক্ত রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে দাবি করে ওই বাড়িতে আশ্রয় চান। মানবিক কারণে তাকে ঘরে থাকতে দেওয়া হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে তিনি আবারও কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে চার মাস বয়সী শিশুপুত্রকে হত্যা এবং ১৩ বছর বয়সী মেয়ের ক্ষতি করার হুমকি দিয়ে সন্তানদের জিম্মি করে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *