বিটেক ওয়ার্ল্ড পিএলসির বিরুদ্ধে অবৈধ এমএলএম ও শেয়ার বিক্রির অভিযোগ

বিটেক ওয়ার্ল্ড পিএলসির বিরুদ্ধে অবৈধ এমএলএম ও শেয়ার বিক্রির অভিযোগ

Jun 30, 2026

 

অফিস ডেস্কঃ

নিষিদ্ধ পিরামিড স্কিম ও অবৈধ মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনুমোদন ছাড়াই দেশজুড়ে জনসভার মাধ্যমে শেয়ার বিক্রির অভিযোগ রয়েছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি এবং বিটেকের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় জনসভা ও প্রচারণার মাধ্যমে কোম্পানির শেয়ার বিক্রির কার্যক্রম চালানো হয়েছে, যা প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এদিকে, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বিটেক ওয়ার্ল্ড পিএলসির কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের উদ্যোগ নেওয়ার জন্য আইনানুক ব্যবস্থা গ্রহন করতে হবে।
অভিযোগকারীরা আরও বলেন, অবৈধ এমএলএম, পিরামিড স্কিম এবং অনুমোদনহীন শেয়ার বিক্রির মতো কার্যক্রম দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।
এ বিষয়ে বিটেক ওয়ার্ল্ড পিএলসি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা কাগজপত্র দরকার সে সকল কাগজপত্রের অনুমোদন আছে। এ সকল কাগজপত্র দেখতে তার অফিসে যাওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *