কসবায় ১৮০ কেজি গাঁজা মাদক কারবারি গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কসবায় ১৮০ কেজি গাঁজা মাদক কারবারি গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Jun 25, 2026

 

মস্তু মিয়া,
জেলা প্রতিনিধ, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের বাসিন্দা ইবাদুল ইসলাম (৪৯)কে গ্রেফতার করা হয়। তিনি আজাহার আলী মোল্লার ছেলে। অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন আছে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ সাজেদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *