ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-মাইক্রোবাসসহ ৪ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-মাইক্রোবাসসহ ৪ ডাকাত আটক

Jun 22, 2026

 

মস্তু মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার (২০ জুন) রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার মেড্ডা এলাকায় কোকিল টেক্সটাইলের সামনে একটি ডাকাত দল জড়ো হয়েছে , এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করেছে দুটি রামদা, পেরেকযুক্ত গদা, সাইকেলের প্যাডেলযুক্ত কুড়াল, একটি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস, নগদ টাকা, হেলমেট, মাংকি টুপি, টর্চলাইট, মোবাইল ফোন, রশির বান্ডেল ও হ্যান্ডকাফের চাবি। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাশেক মিয়া (আদ্রা, কসবা), মোঃ জাহাঙ্গীর আলম (নোয়াগাঁও, নবীনগর), রফিকুল ইসলাম (মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর) ও মোঃ কামাল মিয়া (আলিয়াবাদ, নবীনগর)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতির ৩টি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *