১৭ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী আফরিনা ও মাদক ব্যবসায়ী রাসেল ধরাছোঁয়ার বাইরে
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে আলোচনায় থাকা আফরিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে নানা অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আফরিনার মাদক ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণে তার মেয়ের জামাই রাসেলের সক্রিয় ভূমিকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফরিনার বিরুদ্ধে অতীতেও মাদক ব্যবসা, অপরাধমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ১৭টি মামলা রয়েছে, তার মধ্যে ১০টি মামলা সিডিএমএস এ উল্লেখ আছে। এলাকাবাসীর অভিযোগ, আফরিনা মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। বর্তমানে এলাকায় বসবাস না করলেও সে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর আরও অভিযোগ, রাসেল তার শ্বশুরবাড়ির ব্যবসা ও সাংগঠনিক কার্যক্রম দেখভাল করে এবং আফরিনার পক্ষ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
এ বিষয়ে টঙ্গী পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান প্রক্রিয়া, এটি অব্যাহত থাকবে। ডিসি (ডিবি দক্ষিণ) জানান, গত তিনদিন পুর্বেও মাদকের বিরুদ্ধে টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
স্থানীয়দের দাবি, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে একদিকে যেমন তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি যুব সমাজসহ সকল জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এলাকাবাসী দাবী, দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক। তা না হলে এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিক হয়ে পরবে।