কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

Jun 8, 2026

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং মানবপাচার মামলার এক আলোচিত আসামিকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৪ বছর বয়সী অপহৃত শিশু আরভি হোসেনকে মহেশখালীর ডেইঙ্গাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রং বাহার (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের আলোচিত মানবপাচার মামলার আসামি ছৈয়দুল হক প্রকাশ ‘লেংগা’কে আটক করেছে রামু থানা পুলিশ। এ সময় তার বাড়ি থেকে মানবপাচার সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও সিসিটিভি সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ছৈয়দুল হকের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *