আশুগঞ্জে থানায় টোলপ্লাজা ১৮ কেজি গাঁজা  সিএনজিসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে থানায় টোলপ্লাজা ১৮ কেজি গাঁজা  সিএনজিসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

Jun 3, 2026
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. বাদল মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর পূর্বপাড়া গ্রামের মো. রমজান মিয়ার ছেলে। পুলিশের দাবি, বাদল মিয়া একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও চারটি মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। একটি সন্দেহভাজন ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ১৮ (আঠারো) কেজি গাঁজা ও একটি স্যামসাং মোবাইল সেটসহ চালক বাদল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এই বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *