নীলফামারীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে পুলিশে হাতে গ্রেপ্তার   বাবা।

নীলফামারীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে পুলিশে হাতে গ্রেপ্তার  বাবা।

রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

নীলফামারীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল কুদ্দুস কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার টুপামারী শাপলা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আব্দুল কুদ্দুস একই এলাকার মৃত্যু কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে আব্দুল কুদ্দুসের স্ত্রী তার দুই কন্যা সন্তানকে বাড়িতে রেখে অন্যত্র চলে যান। গত শুক্রবার (১৫ মে) বাবা আব্দুল কুদ্দুস তার আপন মেয়েকে ধর্ষণ করেন।

 

এতে শিশুটির তীব্র রক্তক্ষরণ শুরু হলে সে তার চাচিকে বিষয়টি জানায়। পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রবিবার দুপুরে স্থানীয় জনতা আব্দুল কুদ্দুসকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, ওই শিশুর নানী বাদী হয়ে মামলা করেছেন। আব্দুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *