আশুগঞ্জে ২১০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার।

মুস্তু মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে মোট ২১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ মে) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এসময় পলাতক আসামির ফেলে যাওয়া একটি Toyota Hilux গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন সকাল ৭টা ৩০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে পুলিশ। পরে গাড়িটি তল্লাশি করে আরও ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং রহমত আলী সুজন (পিতা- রুস্তম আলী, সাং- বড়াইল, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।