প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট: সেলিম আহমদের বিরুদ্ধে ক্ষোভ, গ্রেফতারের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট: সেলিম আহমদের বিরুদ্ধে ক্ষোভ, গ্রেফতারের দাবি

অফিস ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে মানহানিকর ও নেতিবাচক পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে সিলেটের ওসমানীনগর উপজেলার কথিত এক রাজনৈতিক কর্মী সেলিম আহমদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, গত ২১ ফেব্রুয়ারি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি রাজনৈতিক বক্তব্যধর্মী পোস্ট দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, ওই পোস্টে সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনামূলক ভাষা ব্যবহার করা হয়েছে।

এছাড়া অভিযোগ করা হয়, সেলিম আহমদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছেন। তার কর্মকাণ্ডে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

অনুসন্ধানী সূত্রের বরাতে আরও বলা হয়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনের কাছে সেলিম আহমদকে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *