আখাউড়া গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

আখাউড়া গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার এপ্রিল ১২/৪/২০২৬ সময় সকাল ১১.৪৫ ঘটিকায় পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে সাত কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আমেনা আক্তার (২৪) এবং পৌর শহরের রাধানগর গ্রামের কামাল মিয়ার স্ত্রী ফুল বানু (৪২)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জাভেদ-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *