আড়াইহাজারে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ৪

আড়াইহাজারে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ৪

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক পুলিশ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার গহরদী ও গির্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি টিম ওইসব এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—গহরদী এলাকার মোবারক (২৬), গির্দা নতুন বাজার এলাকার শামীম (২৮), গির্দা চৌধুরীপাড়া এলাকার মো. আনার হোসেন (৪৫) এবং একই উপজেলার শাহজালাল।
এ বিষয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহা জানান, পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *