আখাউড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, মোবাইল কোর্টে জরিমানা

আখাউড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, মোবাইল কোর্টে জরিমানা

মস্তু মিয়া|জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো – পৌরশহরের কলেজপাড়ার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং গরুর মালিক উপজেলার উত্তর ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত আঃ রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)। মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ।

আদালত সূত্রে জানা গেছে, অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রিরকাল বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেয় এলাকার লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে ছালাম মিয়া কে ১০ হাজার টাকা ও শামসুজ্জামান কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *