গাজীপুরে কিশোরীর আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ

গাজীপুরে কিশোরীর আত্মহত্যা, পারিবারিক কলহের অভিযোগ

শামীম খাঁন |  স্টাফ রিপোর্টার :

গাজীপুর মেট্রোপলিটন এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার সান্তনা (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় ৭ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক কলহের জের ধরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের স্বামী আকাশ (১৭) জানান, তাদের বিবাহটি ১৭ নম্বর ওয়ার্ডের একটি কাজী অফিসের মাধ্যমে সম্পন্ন হয়। তবে তিনি অভিযোগ করেন, বিবাহের সময় কোনো বৈধ কাগজপত্র বা টোকেন তাদের দেওয়া হয়নি। এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এই বিয়ে সম্পন্ন করা হয়েছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কাজী অফিসের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

নিহত সুমাইয়ার পারিবারিক তথ্য অনুযায়ী, তার পিতা মৃত খটু মিয়া এবং মাতা সুমি আক্তার। তাদের বাসা ঘটনাস্থলের একই এলাকায়।

অন্যদিকে, আকাশের বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ থানার চর কাউরিয়া এলাকায়। তার পিতার নাম মোগল এবং মাতার নাম কুলসুম।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *